০
শিক্ষার্থী
০
শিক্ষক
০
স্টাফ
০
কমিটির সদস্য
নোটিশ
বাণী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ সময়ের আশীর্বাদ স্বরূপ। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিক্ষার বিস্তার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। বিদ্যালয়ের ওয়েব সাইটটি বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ক্ষেত্রে একটি সম্প্রীতিমূলক উদ্যোগ।আধুনিক বিজ্ঞানের তথ্য ও প্রযুক্তির উন্নয়নে ......
আমাদের সম্পর্কে

অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার মান ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদান করে আসছে। এই প্রতিষ্ঠানটি কেবল পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পথ প্রশস্ত করে দেয়।
আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য হলো — “শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ” এর সমন্বয়ে একটি আদর্শ , দক্ষ ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক তৈরির করার জন্য আমরা কারিকুলাম, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।
প্রতিষ্ঠার সাল
বিদ্যালয়টি ভাটি এলাকার সর্ব-সাধরণের প্রচেষ্ঠায় ১ জানুয়ারি ১৯৬৪ খ্রিষ্টাব্দে অরুয়াইল বাজার সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়।








